
চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন চুনারুঘাট উপজেলা বিএনপির নেতা আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমেদ চৌধুরী। নিয়মিত গণসংযোগ, বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বয়স্ক ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণায় দৃশ্যমান উপস্থিতি তৈরি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির চৌধুরীর আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তাঁর ভদ্র আচরণ, আন্তরিকতা ও দৃঢ় আত্মবিশ্বাস ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে আগ্রহ বাড়ছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
তাঁর এই মাঠপর্যায়ের সক্রিয়তাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ আরও বহুগুণ বেড়েছে বলে জানা গেছে।
এদিকে সাব্বির চৌধুরী জানান,
সৈয়দ মো: ফয়সল ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন। আধুনিক হাসপাতাল, মানসম্মত স্কুল-কলেজ, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক উদ্যোগ তাঁর নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন তিনি।
এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিতে বিপুলসংখ্যক প্রবাসী দেশে ফিরে এসেছেন বলেও জানান তিনি।
তার মতে, কোনো ধরনের ষড়যন্ত্র বা বিভ্রান্তি এই উন্নয়নমুখী নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয় এলাকাবাসীর জন্য দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ খুলে দিতে পারে। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে।
দ.ক.সিআর.২৬