1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

চুনারুঘাটে ধানের শীষের প্রচারণা তুঙ্গে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে জোরদার হয়েছে। পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী সভার মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা দিনভর মাঠে সক্রিয় অবস্থান নিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আলীনগরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে জনগণ সত্য জানে এবং বিএনপির পক্ষে রায় দেবে।” তিনি আরও বলেন, “ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না। জনগণের শক্তির কাছে সব চক্রান্ত ব্যর্থ হবে।”

ফয়সল তার বক্তব্যে উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, উন্নত স্বাস্থ্যসেবা এবং ইমাম–মুয়াজ্জিনদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে।এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকারসহ অনেকেই।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট