1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

করবো কাজ, গরবো দেশ-সবার আগে বাংলাদেশ” বললেন সৈয়দ শাফকাত 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

নোমান মিয়া চুনারুঘাট : “করবো কাজ, গরবো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল সাহেবের ছোট ছেলে ইঞ্জিনিয়ার শাফকাত আহমেদের সঙ্গে চুনারুঘাট উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইঞ্জিনিয়ার শাফকাত আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সবাই মিলে কাজ করলে “করবো কাজ, গরবো দেশ—সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজই পরিবর্তনের প্রধান শক্তি। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত হবে।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীদের উদ্দীপনায় মধ্য বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চুনারুঘাট পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুকসানা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব জালাল আহমেদ, ১ম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মন্নান রোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান,যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট