
মনির সরকার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিজয়ী করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝাচ্ছেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ফয়সল সাহেব আপনাদেরই সন্তান, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি এলাকার সেবা করতে চান, যা অতীতেও করেছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে গাজীপুর ইউনিয়নের উসমানপুর, মানিক ভান্ডার, শিবনগর ও ধলাঝাই গ্রামে নির্বাচনী গণসংযোগকালে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ তালুকদার গণসংযগকালে ভোটারদের বলেন, বিএনপি নির্বাচিত হলে রাস্তা ঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের জীবনমান উন্নয়নে বিএনপি বদ্ধপরিকর। সুতরাং ফয়সল সাহেবের বিকল্প নাই।
এছাড়াও গাজীপুর এলাকার নির্বাচনী মাঠে ব্যতিক্রমী ল দৃশ্যের অবলোক হয়- বিএনপির এক ওয়ার্ড পর্যুযের নেতা নাম শাহিন মিয়া স্বপ্রণোদিত হয়ে নির্বাচনী প্রচারণায় একাগ্রতা, সহযোগিতা, নেতৃত্বে এবং তার উদ্যম ও পরিশ্রমে মুগ্ধ হয়ে উপস্থিত দলীয় সবাই ব্যাপক প্রশংসা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ তালুকদার, সহ-সভাপতি আব্দুল আজিজ ও লুতফুর জমাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুন্সি সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মধুমিয়া , ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, ছাত্রদল নেতা শাকিল মিয়া, মুন্সির রশিদ আল রাভীন এবংনমিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
৯নং ওয়ার্ডের যুবদল নেতা শাহিন মিয়া আয়োজিত দিনব্যাপী উসমানপুর, মানিক ভান্ডার, ধলাঝাই ও শিবনগর গ্রামের প্রায় ৭০টি বাড়িতে গণসংযোগ সম্পন্ন করেন তারা আজ।
দ.ক.সিআর.২৬