1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

চুনারুঘাট-মাধবপুরের অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে- সৈয়দ ফয়সল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ–৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও জুলুম–নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম–নির্যাতন চালায়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার গণেশপুর চৌধুরী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দল–মত, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাট আসন বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা মাধবপুর ও চুনারুঘাটকে নতুনভাবে উন্নয়ন করতে চাই, যাতে এর সুফল এলাকার প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। আমার কাছে সবার আগে দেশ ও দেশের মানুষ।”

একই দিন বিএনপি নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ কাপাই চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি বলেন, “চা শ্রমিকরা এই এলাকার প্রাণশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বলেন, ধানের শীষ বিজয়ী হলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহমুদুল হাসান ফিরোজ, আব্দুল গাফফার চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট