1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

বর্ণিল পিঠা উৎসবে মেতেছে আমুরোড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

কালনেত্র: “আজ আনন্দের দিন, পৌষালী পিঠা-পুলির উৎসবে রঙিন”—এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার আমুরোড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করেন আমুরোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ।

উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি প্রায় ৪৫ পদের বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা একত্রে উপস্থাপিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

পিঠা উৎসবে পার্বন, ঐতিহ্য, কুটুম বাড়ি, ভোজন রশিক, রসের হাড়ি, নবান্ন, বকুল ফুল, পিঠাঘর, মনোহর, চিতই, তৃপ্তি, হরেক রকম, লোকজ, পিঠাকুঞ্জ ও নকশীসহ মোট ষোলটি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে টিফিন কেক, হাতে তৈরি কেক, চিতই, পাটিসাপটা, পুলি, রংপুলি, ভাপা পিঠা, পুয়া পিঠা, নকশি পিঠা, ভাজা পুলি, মধু পুলি, খাজা পিঠা, তাল পিঠা, পাতা পিঠা, রসপুয়া, রসগোল্লাসহ দেশীয় ও আধুনিক নানা ধরনের পিঠা ও খাবার প্রদর্শন করা হয়।

উৎসবে আগত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্যারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।

সবশেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট