1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

সফল পিতৃত্বের অনন্য দৃষ্টান্ত: মুনশি শফিকুর রহমান জামাল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কাটানিপাড় গ্রামের কৃতি সন্তান মুনশি শফিকুর রহমান জামাল একজন সফল শিক্ষক, রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন আদর্শ পিতা হিসেবে এলাকায় প্রশংসিত।
দীর্ঘদিন ধরে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নেতৃত্বের গুণাবলির কারণে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিশেষ সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত।
শিক্ষার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সক্রিয়। তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন সৎ, জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে তাঁর সুনাম রয়েছে।

মুনশি শফিকুর রহমান জামালের সাফল্যের সবচেয়ে উজ্জ্বল দিক হলো তাঁর সন্তানদের শিক্ষা ও অর্জন। তাঁর বড় মেয়ে ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা একজন বিসিএস ক্যাডার চিকিৎসক। মেজ মেয়ে মুনশি মুতারিন জামাল প্রমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রী হিসেবে অধ্যয়নরত। ছোট মেয়ে মুনশি মুনতাহা জামাল প্রিমা ইতোমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে মুনশি শফিকুর রহমান জামাল তাঁর সন্তানদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও পরিবার নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট