
আসাদ ঠাকুর, অমনিবাস : আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে প্রচারণায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মি আক্তার শিপা।
তিনি ২৪ জানুয়ারি শনিবার বিকেলে বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে এই প্রচারণায় অংশ নেন।
এসময় ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া ও চুনারুঘাট উপজেল ছাত্রদলের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফারুক আহমেদ লিপু এবং বিএনপি যুবদল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক এমপি শাম্মী আক্তার নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
দ.ক.সিআর.২৬