1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

হবিগঞ্জে তারেক রহমান: অতীতে নির্বাচন ছিল প্রহসন, ১২ তারিখের হবে ন্যায়পরায়ণতার নির্বাচন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সময়ে দেশের নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, অনেক তরুণ-তরুণী ও যুবক-যুবতী জন্মের পর আজও ভোট দেওয়ার সুযোগ পাননি। এখন দেশের মানুষ ভোট দিতে চায়, নিজের ভোট নিজে দিতে চায়। বিএনপিও জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার কারণেই দেশ আজ নানা সংকটে পড়েছে। তিনি বলেন, ভোটের অধিকার নষ্ট হলে জবাবদিহিতা থাকে না, আর জবাবদিহিতা না থাকলে দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্য বাড়ে।

তিনি হবিগঞ্জের চারটি আসনের প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেন। হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সৈয়দ মো. ফয়সলের পক্ষে ধানের শীষে ভোট চান।

তারেক রহমান বলেন, ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই জনগণের ভোটের অধিকার নষ্ট করা না যায়।
তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে ভোট দখলের নানা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। প্রবাসী পোস্টাল ভোটসহ বিভিন্ন কৌশলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের লাখ লাখ শিক্ষিত যুবক বেকার। তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। চা শ্রমিকসহ সব পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে ন্যূনতম জীবনযাপন নিশ্চিত করা যায়।

তিনি বলেন, ধর্মীয় খাতের সঙ্গে জড়িতদের অবদান রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। তাই বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি কার্ড চালু করা হবে।

জামায়াতের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যারা ৭১ সালে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের মানুষ আগেই দেখেছে। নতুন করে দেখার কিছু নেই। যারা নির্বাচনের আগে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হবে ন্যায়পরায়ণতার নির্বাচন। এই নির্বাচন হবে জনগণের নির্বাচন। তিনি বলেন, জনগণের রায়ে সরকার গঠিত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে।

জনসভায় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাম্মী আক্তার শিফাসহ হবিগঞ্জ জেলার চার আসনের প্রার্থীরা।

এর আগে বুধবার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা থেকে সিলেটে পৌঁছান তারেক রহমান। তিনি হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর কবর জিয়ারত করেন। পরে দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।

জনসভাকে ঘিরে গত ৮ থেকে ১০ দিন ধরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি নেয় বিএনপি। নিরাপত্তা নিশ্চিত করতে জনসভাস্থল ও আশপাশের এলাকায় চাদরবৃত্ত তৈরি করা হয়। আয়োজকদের প্রত্যাশা, জনসভাটি বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews