1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নির্ভীক সাংবাদিকতার এক অনন্য নাম- আসাদ ঠাকুর

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 

তপন দেববর্মা : সততা আর সাহস যখন কলমের শক্তিতে রূপ নেয়, তখন সমাজ পায় একজন সত্যিকারের কলম সৈনিক। সাংবাদিকতার জগতে এমনই এক অবিচল নাম আসাদ ঠাকুর। দৈনিক কালনেত্র পত্রিকার সুযোগ্য সম্পাদক হিসেবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সত্য প্রকাশে।

সম্প্রতি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হয়েছে আরও এক নতুন মাইলফলক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করা হয়। এই প্রাপ্তি তার দায়িত্বশীল সাংবাদিকতার পথকে আরও সমৃদ্ধ করবে।

পাঠক মহলে পরিচিত এই লেখক ও কবি কেবল খবর পরিবেশনেই সীমাবদ্ধ নন, বরং তার ক্ষুরধার কলামে উঠে আসে সমাজের নানাবিধ অসঙ্গতি। নৈতিকতার প্রশ্নে আপসহীন আসাদ ঠাকুর; দাদার জন্য রইল নিরন্তর শুভকামনা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট