1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

কুড়িগ্রামে শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

আব্দুল্লাহ আল নোমান, কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা ৬নং ওয়ার্ডের গড়েরপাড় এলাকা থেকে ধরলা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত শহর রক্ষা বাঁধসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ভেলাকোপা শিমুলতলা এলাকায় ‘তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আব্দুল আজিজ নাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, সংগঠনের উপদেষ্টা মো. এরশাদুল হক, সভাপতি জীবন কুমার সেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা অভিযোগ করেন, শহর রক্ষা বাঁধসংলগ্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। রিকশা চলাচলের মতো অবস্থাও নেই। সড়কজুড়ে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সাইকেল কিংবা পায়ে হেঁটেও চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

তারা আরও জানান, জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে এই সড়কে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচল করতে পারে না। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও নিত্যদিনের কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। পাশাপাশি বাঁধে থাকা দুই-তিনটি স্লুইসগেটও দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে আছে।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন বন্যা মৌসুমে পানির চাপ ও প্রবল স্রোতের কারণে বেহাল অবস্থার এই বাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে। এতে শহরের লক্ষাধিক মানুষ ভয়াবহ দুর্ভোগের মুখে পড়বে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে শহর রক্ষা বাঁধ ও সংলগ্ন সড়ক সংস্কারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আব্দুল আজিজ নাহিদ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews