1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

সীমান্তের অপরাধ রুঁখতে বাল্লায় সীমান্ত নামে বিপ্লবী সংগঠনের যাত্রা শুরু

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

মনির সরকার, কালনেত্র : ❞একসাথে চলো, নতুন পথে❞ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বাল্লা মাঠে স্থানীয় সুশীল ব্যক্তিদের উদ্যোগে সীমান্ত সামাজিক সংগঠন নামে একটি সমাজ পরিবর্তনকারী সংঘের শুভ উদ্বোধন হয়েছে।

মোঃ জনাব আলীর সভাপতিত্বে ও মিয়া মোহাম্মদ জসিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আব্দুল হামিদ তালুকদার, হাজী মজলিশ মিয়া একাডেমীর অধ্যক্ষ মুনশি শফিকুর রহমান জামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম কমান্ডার, জহিরুল আলম চৌধুরী, এম,বি জুয়েল খান, মর্তুজ আলী, মোঃ আব্দুল ছালাম, আব্দুল মালেক, ছালু মিয়া, সামছু মিয়া, ফারুক মিয়া, আব্দুল আওয়াল, রবিন মিয়া, ছায়েদ মিয়া, মনা মিয়া ও জুয়েল মিয়াসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, গাজীপুর ইউনিয়বাসীর কল্যাণে যেকোন সামাজিক কর্মকান্ডে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। এ লক্ষ্যে সীমান্ত সামাজিক সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ

এ সময় মোঃ জনাব আলীকে সভাপতি ও আব্দুল মালেক এবং মর্তুজ আলীকে সাধারণ সম্পাদক করে সীমান্ত সামাজিক সংগঠনের ৬১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটি সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক, মানব পাচার ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে নলে প্রত্যয় ব্যক্ত করেছে।

উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews