1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার : মানবহিতৈষী কাজের জন্য সম্মাননা স্মারক প্রদান একটি গুরুত্বপূর্ণ সম্মান। যারা মানবকল্যাণে কাজ করেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেয়া হয়।

এই লক্ষ্যে দৈনিক কালনেত্র আগামী ১০ জানুয়ারী স্থানীয় পর্যায়ে মানবিক কাজে বিশেষ অবদান রাখায়- ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ হিসেবে মো: বিল্লাল মিয়াসহ আরও ২ ব্যক্তিকে পত্রিকা অফিসে সম্মাননা প্রদান করতে যাচ্ছে।

মো: বিল্লাল মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের শ্রদ্ধেয় মানিক হাজী সাহেবের কনিষ্ট পুত্র। যিনি পেশায় একজন মধ্যপ্রাচ্য প্রবাসী। দীর্ঘদিন ধরে তিনি বাহরাইনে ইনভেস্টর ভিসায় বসবাস করছেন। কৈশোর শেষে প্রবাসে চলে যাওয়ায় খুব একটা পরিচিত ছিলেন না তিনি। তবে সম্প্রতি তার কিছু কর্মকান্ড মোঃ বিল্লাল মিয়াকে একটি মানবিক পরিচিতি গড়ে দিয়েছে।

মোঃ বিল্লাল মিয়া বিগত এক বছরে ৯টি মসজিদের নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করেছেন। ১৩টির অধিক দরিদ্র মেয়ের বিবাহে অর্থের যোগান দিয়েছেন। প্রায় ৩৫ টিরও অধিক রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তিনি অভাবগ্রস্থ নিকট আত্মীয়, পরিচিত স্বজন সহ প্রতিবেশী অনেককেই আর্থিক সহযোগিতা করে আসছেন।

এছাড়াও কালনেত্র’র জরিপে আহম্মদাবাদের মহৎ প্রাণ হিসাবে নির্বাচিত অন্যান্যরা হলেন—
১) মোঃ তারা মিয়া, সুন্দরপুর, আহম্মদাবাদ, চুনারুঘাট
২) মাহমুদুল হাসান শিবলী ভূইয়া, কালিশিরি, আহম্মদাবাদ, চুনারুঘাট।

মানবহিতৈষী ও সামাজিক উন্নয়নে তাদের বিশেষ অবদানের পথচলাকে আগামী ১০ জানুয়ারি মূল্যায়িত করতে যাচ্ছে দৈনিক কালনেত্র।

এতে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট