1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে ড্রাইভারকে জখম করে টমটম ছিনতাইয়ের চেষ্টা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার শরীফপুর গ্রামস্থ রেল সড়কে টমটমের ড্রাইভার মোঃ জামাল মিয়া (২৬)কে দেশীয় অস্ত্র দিয়ে মথায় গুরুতর জখম করে টমটম ছিনতাইয়ের চেষ্টা করেছে ইমন (২৫) নামের এক ছিনতাইকারী।

জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে আপ-ডাউন ভাড়া করে গোছাপাড়া গ্রামে আসার কথা বলে জামালকে নিয়ে আসে ইমন ও তার অজ্ঞাত সহযোগী।
গোছাপাড়া ও শরীফপুর গ্রামের মাঝামাঝি রেল সড়কের নির্জন স্থানে তাকে দাঁড় করিয়ে পিছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। জামালকে ফেলে রেখে টমটম নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জামালের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা টর্চ জ্বালিয়ে বের হলে টমটম রেখে পশ্চিমে অনাবাদি মাঠ দিয়ে পালিয়ে যায়।

গ্রামবাসী জামালকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জামালের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে জামাল সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামালের জ্ঞান ফিরেনি বলে জানিয়েছেন জামালের বড় ভাই আঃ কাইয়ুম।

শরীফপুর গ্রামের আঃ বাছির মিয়ার পুত্র সুমন বলেন, চিৎকার শুনে তিনি তার খালাতো ভাই আঃ আলী, একই গ্রামের ফরিদ মিয়া সহ অনেকেই এগিয়ে আসেন। জামালের অবস্থা গুরুতর দেখে তারা ছিনতাইকারীদের ধাওয়া করতে যাননি। জামালকে হাসপাতালে নিয়ে যান।
জামাল চুনারুঘাট উপজেলার বাল্লা টেকেরঘাট গ্রামের মৃত কাছম আলীর পুত্র। ইমন একই উপজেলার কাটুয়ামারা গ্রামের আঃ রহমানের পুত্র।

কাটুয়ামারা গ্রামের একাধিক গণ্যমান্য ব্যক্তি বলেন, ইমন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। সে মাদক ব্যবসা, মানুষের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।।

দ.কসিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews