1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মীর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার এর পক্ষে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র ক্রয় করলেন চুনারুঘাট উপজেলা ও মাধবপুর উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, যুবদল নেতা ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্তসহ প্রমুখ।

মনোনয়ন ফরম ক্রয় শেষ উপজেলা পরিষদের সামনে থেকে সংক্ষিপ্ত বক্তব্যে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বলেন, বিএনপি থেকে যদি কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারকে মনোনয়ন দেওয়া হয় তাহলে হবিগঞ্জ-৪ আসনটি আমরা বিএনপিকে উপহার দিতে পারব।

তিনি আরও বললেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা কোন কাজ করব না। দল যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews