1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে খোয়াই থিয়েটারের শোকসভা অনুষ্ঠিত গৃহবধূ থেকে জননেত্রী: নির্বাচনী প্রচারণায় নতুন দৃষ্টান্ত স্থাপন সিমি কিবরিয়ার সিলেট-১ আসনে আব্দুল মুক্তাদির নির্বাচিত: অভিনন্দন জানালেন জহিরুল হক (হিরু) ধর্মীয় ও সামাজিক কাজে বিল্লাল মিয়ার সহযোগিতা রমজান আসলে আরও বাড়ে লাখাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ চা শ্রমিকদের বিপুল ভোটে জয়ী বিএনপি প্রার্থী ফয়সল- কালনেত্র হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফয়সল বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে চুনারুঘাটে নির্বাচন এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক চুনারুঘাটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত— হবিগঞ্জে মঞ্চায়িত “কবর কিংবা শশ্মানের গল্প’ মঞ্চ-নাটকের এক বছর আজ

রাজারহাটে পথের আলো’র মাসব্যাপী কর্মসূচী উদ্বোধন করলেন ইউএনও

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি

উত্তর জনপদের শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির উদ্যোগে ডিসেম্বর মাসব্যাপী খাদ্য সহায়তা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (১০ ডিসেম্বর) মাসব্যাপী এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আল ইমরান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন জনাব আনিসুর রহমান লিটন, সংগঠনের মধ্যে ছিলেন- মজনু সরকার, আহসান হাবীব কুইক, হাফিজুর রহমান, মামুন চৌধুরী, সাইয়্যাদুর রহমান শাওন, নাঈমনপ্রমুখ।

​’পথের আলো’র স্বেচ্ছাসেবকরা জানান, তীব্র শীতে কাবু দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই মাসব্যাপী কর্মসূচি। উদ্বোধনী দিনে শীতবস্ত্র (কম্বল) এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, ডালসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ইউএনও আল ইমরান মহোদয় এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী এই কর্মসূচিতে তিনি সার্বিক সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইউএনও মহোদয়ের এই আশ্বাস তাদের কার্যক্রম পরিচালনায় আরও অনুপ্রেরণা জোগাবে। ডিসেম্বর মাস জুড়ে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট