বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

আমি নেতা নয় চুনারুঘাট-মাধবপুরের সেবক হতে চাই- সাংবাদিক অলিউল্লাহ নোমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ -৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী অলিউল্লাহ নোমান চুনারুঘাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

তিনি বলেন- আমি নির্বাচিত হয়ে চুনারুঘাট মাধবপুরের নেতা নয় সেবক হতে চাই। আমি যেতেতু সাংবাদিকতার সাথে জড়িত তাই আপনারা আমাকে এমপি বা নেতা হিসেবে সম্মোধন করার দরকার নেই আমাকে নোমান ভাই হিসেবে ডাকলেই আমি খুশি হবো। চুনারুঘাট মাধবপুরের শিক্ষা, মাদক, রাস্তাঘাট নির্মান, আইনশৃংখলা পরিস্থিতি সহ সকল বিষয়ে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাজিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর সাহেব আলী, শানখলা ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, প্রেসক্লাবে র সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি কামরুল ইসলাম, মাধবপুরের নয়া দিগন্ত প্রতিনিধি আবুল খায়ের, প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য সাংবাদিক শেখ হারুনুর রশিদ, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ,এস আর রুবেল, মোঃ মাসুদ আলম,ওয়াহিদুল ইসলাম জিতু,আবদুল হাই প্রিন্স সহ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews