1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

বকশীগঞ্জে সার সংকটে কৃষকদের বিক্ষোভ, আশ্বাসে অবরােধ প্রত্যাহার

মো: হারুন অর রশীদ, বকশীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার না পাওয়ায় ক্ষুদ্ধ কৃষকরা বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরাধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার বাট্রীজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।

কৃষকদের অভিযাোগ- বাজারে সারের তীব্র সংকট চলছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তারা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

কৃষকরা জানান, বাট্রাজো়র ইউনিয়নের বিক্রয়কেন্দ্র প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘােষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ করে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সার নিতে আসা অনেক কৃষক সার না পয়ে ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ- রৌমারী মহাসড়ক অবরোেধে নামেন। হঠাৎ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কৃষক মাহমুদুল হাসান বলেন, ১৫ দিন আগে সার দিছে। যারা পাইছে তাে পাইছে, আর যারা পাইনি পরে তাে পায় নাই। আজকে সার দেওয়ার তারিখ ঠিক ছিল। আমরা সকালে যাইছি, মহিলা-পুরুষ সবাই লাইনে দাঁড়াইছি। ডিলার এসে বলে-এত মানুষকে সার কেমনে দিব? এই কথা বলে চলে যায়। পরে খবর আসে আজ সার দিবে না।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল-হাসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভারপ্রাপ্ত ইউএনও আসমা-উল-হাসনা বলেন, সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামীকাল থেকে তাদের সার দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর কৃষকরা অবরােধ তুলে নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন,উপজেলায় কোনো সার সংকট নেই। কিছু ব্যক্তি বারবার সার নিয়ে জনদুর্ভোগ তৈরি করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মেসার্স মােজাহিদ ট্রেডার্সের মালিক রুমান জানান, আমার ঘরে ১৭৪ বস্তা সার ছিল। কিন্তু হঠাৎ ৫ থেকে ৭শ লােক এসে পড়ে। এত মানুষের চাপে সার বিতরণ করা সম্ভব হয়নি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews