1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

সিলেটে বালু ও পাথর উত্তোলনে নতুন নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

কালনেত্র ডেস্ক: সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বুধবার (২৭ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত আদেশে এমনটি জানানো হয়৷ আদেশে এসব কর্মকান্ড ‘সম্পূর্ণরূপে নিষিদ্ধ’ ঘোষণা করেন।

আদেশে বলা হয়, সিলেটে পাথর কোয়ারিগুলোর ইজারা প্রদান বন্ধ রয়েছে। পাথর উত্তলনে উচ্চ আদালতেরও নিষেধাজ্ঞা রয়েছে। তবু অবৈধভাবেই পাথর উত্তোলন ও লুট চলছে। এতে আরও বলা হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, সেহেতু, সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও আদেশে বলা হয়।

এর আগে গত শনিবার ভোলাগঞ্জের লুট হওয়া সাদাপাথর স্বেচ্ছায় ফিরিয়ে দিতে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার সন্ধ্যার পর সেই সময় সীমা শেষ হয়েছে।

অবৈধ এসব কর্মকান্ডে নতুন করে নিষেধাজ্ঞা জারি কেন এমন প্রশ্নে ডিসি মো. সারওয়ার আলম বলেন, যারা অবৈধ এসব কর্মকান্ড করছে তাদের স্মরণ করিয়ে দিতেই এই আদেশ। যাতে তারা এসব অবৈধ কাজ আর না করে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews