1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

পূজা দাসের জোড়া গোল, টানা ৫ জয় বাংলাদেশের

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

কালনেত্র ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে পূজা দাসের জোড়া গোলে আবারও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

শনিবার (২০ জুলাই) কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

এ নিয়ে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পিটার বাটলারের দল।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দেখায় কিছুটা কম ব্যবধানে জয় এলেও ম্যাচজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশেরই।

হাই লাইন ডিফেন্স আর ধারাবাহিক আক্রমণের কৌশলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ২৫তম মিনিটে আসে প্রথম গোল। গোলরক্ষক তারুশিখার প্রথমবার রক্ষা করা শট ফিরতি বলে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন কানন রানী বাহাদুর।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস। তৃষ্ণা রানীর শট পোস্টে লেগে ফিরলে তা ধরে জোরালো শটে জাল কাঁপান তিনি।

বিরতির পর আরও গতি আনে বাংলাদেশ। ৭৩ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পূজা। ৮৫ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে গোলের দেখা পান তৃষ্ণা রানী। যোগ করা সময়ে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার।

এই জয়ের মাধ্যমে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। সোমবার নেপালের বিপক্ষে অন্তত একটি ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের।

বাংলাদেশ দলের এ পারফরম্যান্স নারী ফুটবলে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দলের আত্মবিশ্বাস, গঠন এবং ট্যাকটিকস ইতোমধ্যেই আলোচনায় এসেছে দেশের ক্রীড়ামোদীদের মধ্যে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews