1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

মাধবপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

প্রতিবেদক এম.এ খান: মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে সাপের কামড়ে মিনারা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী মৃত আব্দুল আলীর স্ত্রী।

‎বৃহস্পতিবার সন্ধ্যায় মিনারা নিজ বাড়ির আঙ্গিনায় পুকুরপাড়ে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইঁদুরের গর্তের পাশে তার পা রাখেন। হঠাৎ কোন একটি প্রাণী তার পায়ে কামড়ে দেয়। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
‎
‎চিকিৎসকেরা প্রাথমিকভাবে বলেন রক্তে বিষের উপস্থিতি নেই। দ্বিতীয়বার পরীক্ষা করেও একই কথা বলেন চিকিৎসকরা। অ্যান্টিভেনম না দিয়ে রোগীকে ভর্তি রাখা হয় হাসপাতালে। শুক্রবার রাতে চিকিৎসকের পরামর্শে পায়ের বাঁধ খুলে দিলেই মিনারা অজ্ঞান হয়ে পড়েন।
‎
‎পরিস্থিতির অবনতি দেখে তৎক্ষনাৎ অ্যান্টিভেনম দেয়ার চেষ্টা করা হয়। তখন মিনারার মৃত্যু নিশ্চিত হয়।
‎
‎পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কামড়ের স্থান পরিদর্শন করে দুটি বিষধর পদ্মা গোখরো সাপ উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির কারনেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

‎দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews