1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় সাবেক এমপি শাম্মী চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক

সস্তা ও অশালীন কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয়ায় হুমকি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

সোহাগ মিয়া, মাধবপুর

হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর শুক্কুর আলী, শেফালী, বউ ব্যবসায়ী শিপন, পল্টি নিহা এবং চুনারুঘাট উপজেলার মুক্তা ইব্রাহীম, রোস্টার মিজান সহ আরো কিছু সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটরদের বয়কটের ডাকে ফেসবুকে তোলপাড়।

মোঃ জহির নামে এক ব্যক্তি তার এফবি আইডিতে পোস্ট করেন- প্রিয় মাধবপুর ও চুনারুঘাট উপজেলা বাসি আপনারা অবগত আছেন যে, এই দুই উপজেলার সস্তা ও অশালিন কন্টেন্ট ক্রিয়েটর ইব্রাহিম-মুক্তা, শুকুর আলী-শেফালী, শিপন-নিহা ও রোস্টার মিজান সহ আরও কিছু মিডিয়া প্রতিবন্ধিদের কারণে আমাদের দুই উপজেলার দূর্নাম হচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে। তাদেরকে দয়া করে বয়কট বা আন ফলো করুন। তাদেরকে যেখানে পাবেন সেখানে পিটাবেন!

আপনার জেনে খুশি হবেন যে, ফেসবুক ব্যবহারকারী সমাজের অনেকই এসব কন্টেন্ট ক্রিয়েটরদের কে বয়কটের ডাকে সাড়া দিয়ে- “বিউটিফুল মাধবপুর” (যার ৩০ হাজারের বেশি সদস্য রয়েছে) এমন একটি গ্রুপে অসংখ্য আইডি তাদের বিরোদ্ধে পোস্ট করতেছে, আপনারাও সোচ্চার হোন।

ফেসবুক পোষ্টের জেরে মাধবপুর উপজেলার মোঃ জহির নামের এক ব্যক্তি কে তুলে নেওয়ার হুমকি দিয়েছে চুনারঘাট উপজেলার সমালোচিত কন্টেন্ট ক্রিয়েট ইব্রাহিম, এমন একটি অভিযোগ উঠেছে স্যোসাল মিডিয়ায়। যদিও এর কোনো প্রমাণ মোঃ জহির মিয়া দেখাতে পারেনি!

মোঃ জহির জানান, আমি তাদের অপকর্ম সম্মন্ধে ফেসবুকে পোষ্ট করার পর আমাকে ইব্রাহিম ফোন দিয়ে হুমকি দেয় যে; ২৪ ঘন্টার ভিতরে সে আমাকে তুলে নিবে! তবে এই বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য প্রমাণ মোঃ জহির দেখাতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কন্টেন্ট ক্রিয়েটর জানান, যারা ফেসবুকে আমাদের কে বয়কট এর পোষ্ট করে তারা আসলে আমাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায়, আপনি খোজ নিয়ে দেখেন তারাই আমাদের ভিডিও বেশি বেশি দেখে।

এ বিষয়ে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর ইব্রাহিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, আমি কাউকে হুমকি দেইনি নিজে ভাইরাল হওয়ার জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন তিনি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট