1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সরকারি প্রতিষ্ঠান টিসিবি’র চাল বিক্রি বন্ধ!

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক◾

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানুয়ারি মাসে ফ্যামিলি কার্ডের পণ্য তালিকা থেকে চাল বিক্রি বন্ধ করে দিয়েছে।

টিসিবি জানিয়েছে, খাদ্য অধিদপ্তর থেকে চালের যোগান না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, হাতে লেখা কার্ডের বদলে স্মার্ট কার্ড চালুর ফলে জানুয়ারিতে প্রায় ৩৭ লাখ কার্ডধারী টিসিবির কোনো পণ্যই কিনতে পারবেন না।

মঙ্গলবার ৭ই জানুয়ারি টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসে কার্ডধারীরা প্রতি কার্ডে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি পাবেন।

২০২৩ সালের জুলাই থেকে টিসিবি প্রতি কার্ডে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল সরবরাহ করছিল। খাদ্য অধিদপ্তর এই চাল সরবরাহের দায়িত্বে ছিল।

জানুয়ারি মাসে চাল সরবরাহ বন্ধ হওয়ার বিষয়ে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জানুয়ারিতে চাল না পাওয়ায় এ মাসে চাল দেওয়া সম্ভব হচ্ছে না। খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে, চাল পাওয়া গেলে আবার সরবরাহ শুরু হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews