1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে মাদক বিরোধী ওয়ার্কশপ অনুষ্ঠিত 

এফ এম খন্দকার মায়া
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

➖

প্রতিবেদক
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট◾

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নবেম্বর) দুপুর ২টা থেকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এর সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর সজিব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পূর্বিতা চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমিন সুলতানা, সূর্য মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে মাদক বিরোধী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সামাজিক সংগঠনের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সংবাদকর্মীদের আমন্ত্রণ ও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এসময় উপস্থিত অতিথি সহ বিভিন্ন প্রতিনিধিগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিকনির্দেশনা সহযোগিতা পূর্ন বক্তব্য রাখেন। তাছাড়াও আগামী কর্ম পরিকল্পনা প্রণয়নে লিখিতভাবে পরামর্শ ও পরিকল্পনা প্রদান করেন।

 

দ.ক.খন্দকার.মায়া

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews