1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

শত বছরেও পাল্টায়নি চা শ্রমিকদের ভাগ্য; এবার ২২ আগস্ট থেকে মজুরি বন্ধ!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কালনেত্র প্রতিবেদন◾

সরকার পরিবর্তনের পর ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যানসহ আটজন পরিচালক পদত্যাগ করায় অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ফলে ছয় সপ্তাহ অধিক সময় ধরে মজুরি পাচ্ছেন না চা শ্রমিকরা।

 

এতে প্রতিদিন তারা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় বাগানের উৎপাদিত পাতাও নিলামে পাঠানো যাচ্ছে না।

 

ন্যাশনাল টি কোম্পানির ১৬টি বাগানের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে চারটি। এসব বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছেন।

 

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন চা শ্রমিকরা।

 

শ্রমিকরা জানান,৬ সপ্তাহ থেকে তারা কাজ করেও মজুরি না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে-মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছেন না। অনাহারে অর্ধাহারে থাকার পরও বাগান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য মজুরি দিচ্ছে না। এতে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা জানান যতদিন পর্যন্ত বকেয়া মজুরি দেয়া না হবে, ততদিন পর্যন্ত কাজে ফিরবেন না।

 

এনটিসির মালিকানাধীন ১৬টি চা বাগানের মধ্যে লস্করপুর ভ্যালির চণ্ডিছড়া, সাতছড়ি, তেলিয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। তারা দৈনিক ১৭০ টাকা মজুরি হিসাবে প্রতি সপ্তাহে হাজিরা পান। কিন্তু এনটিসির ১৬টি বাগানেই ২২ অগাস্ট থেকে অর্থ সংকটে মজুরি দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর থেকে শ্রমিকরা আন্দোলনে নামে এবং বাগানের চা নিলামে পাঠানো বন্ধ করে দেয়।

 

চুনারুঘাটের চারটি বাগানের কয়েক লাখ কেজি তৈরি চা আটকা পড়েছে আছে। বাগানে নষ্ট হচ্ছে লাখ লাখ কেজি কাচা পাতা।

 

চণ্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, “বোর্ডের সমস্যার কারণে আমরা আর্থিক সংকটে ভুগছি। পরিচালনা পরিষদ পূর্ণাঙ্গ গঠন হয়ে গেলেই আমরা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারব।

 

অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে এবার তাদের বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ চা শ্রমিক জনতা।

 

দ.ক.চা/আ

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট