1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মধ্য ও নিম্নবিত্তের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ! কালনেত্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ইলিশের মৌসুম শেষ হওয়ার পথে। অথচ দেশের নদ-নদীতে ইলিশ যেন একেবারেই অধরা। সাগরে অবশ্য কিছু ইলিশ মিলছে, তবে তা প্রত্যাশিত না হওয়ায় এবার শুরু থেকেই দাম ছিল আকাশচুম্বী। এরই মধ্যে ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আরও বেড়েছে। তাই মধ্য ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ।

 

সংশ্লিষ্ট লোকজনের ভাষ্য, ভারতে ইলিশ রপ্তানির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে আকার ভেদে মণ প্রতি ৮ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে। বাজারে ইলিশের দাম বেশি বলে সাধারণ ক্রেতা-ভোক্তারা ক্ষুব্ধ ও হতাশ।

 

এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞার পরপরই শেষ হবে ইলিশের মৌসুম। তখন আবার জাটকা ধরার ওপর আট মাসের নিষেধাজ্ঞা দেওয়া হবে। বরিশাল, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর বড় ইলিশ মোকামের ব্যবসায়ীরা বলছেন, ইলিশের চড়া মূল্যের মধ্যে ভারতে রপ্তানির খবরে পাইকারি বাজারেই কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

 

বর্তমানে ইলিশের দাম দিন দিন যেভাবে বাড়ছে, তাতে এটি একদিন সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে।

দ.ক.সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews