1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মানুষকে সচেতন করার চাইতে বোকা বানানো সহজ; আসাদ ঠাকুর

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আসাদ ঠাকুর◾

ভারত নাকি বাঁধ খুলে দেয়নি, এমনিতেই খুলে গেছে! আমাদের মিডিয়া এটাকেই হেডলাইন করছে। পত্রিকার এই হেডলাইন দেখে কি আর বলবো, সাংবাদিক বা সংবাদপত্রের জন্য ডাস্টবিনটাকে আর উপযুক্ত মনে হচ্ছেনা।

পৃথিবীর সকল জলাধারেই পানি একটি নির্দিষ্ট উচ্চতায় বৃদ্ধি পেলে নির্দিষ্ট গেট খুলে দেয়া হয়, সেটা হাতেও হতে পারে আবার স্বয়ংক্রিয় ভাবেও হতে পারে। ত্রিপুরা ডুম্বুর বাঁদেও সেই ব্যবস্থা আছে। পানি একটি ধর্ম মেনে চলে। পানির ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব ’১’ থাকার কারণে পানিকেই স্বয়ংক্রিয়ভাবে খুব সহজে অপারেটর হিসাবে ব্যবহার করা যায়।ডুম্বুর বাঁধে এই ব্যবস্থা আছে।

মুল কথাটা হলো বাঁধের ভেতরের পানির উচ্চতা একটা বিশেষ স্তরে উপনিত হলে বাঁধটি খুলে যাবে। এটার অটোমেশন করা আছে পানির ওজন ও ঢালের মাধ্যমে সৃষ্ট বল হিসাব করে। ফলে সবাই জানে কখন বাঁধটি খুলে যাবে। এই বিষয়ে ভারত সার্বক্ষনিক ভাবে তাদের ডাটা আপডেট করার কথা। এটা তারা তাদের ওয়েব সাইটেই দিয়ে থাকে। বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের সাথে এই ডাটার একটা বিনিময় প্রক্রিয়া চালু আছে। আমাদের সংশ্লিষ্ট দপ্তর সেই ডাটা পেয়েছে কি না সেটাই হলো বড় বিষয়। ডাটা পেলে আগে থেকে সতর্ক করা বাংলাদেশের সরকারের কাজ, ভারতের কাজ নয়। যদি ডাটা না পেয়ে থাকে তবে তা সরকারী ভাবে প্রকাশ করা উচিত। গুজব নয়।

আসাদ ঠাকুর
কবি, লেখক ও সাংবাদিক

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট