1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে মাইক্রোবাস চালকের উপর হামলা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস চালক আন্নর আলীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাসচালক সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি মোহন মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের নেতা মাসুম মিয়া ও হামলার শিকার চালকের ভাই মন্নর আলী।
বক্তারা বলেন, চালক আন্নর আলী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হলেও এখনো মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে মাইক্রোবাস চালক সমাজ বৃহত্তর আন্দোলনে নামবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews