1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

বাহুবলে ১৬ ডাকাতি মামলার আসামি ডাকাত জামালের লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কু*পিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তা*ক্ত লা*শ উদ্ধার করে। নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, ডাকা*তি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে।

তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যা*কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews