1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা আহত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

মো:সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজারহাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ (সাবেক ইউপি সদস্য)। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা শহরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালি শেষে নিজ নিজ এলাকায় ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনের শরীরে বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে তারা আশঙ্কামুক্ত আছেন। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রাখবেন।

এদিকে খবর পেয়ে রাজারহাট উপজেলা ও ইউনিয়ন কৃষক দল, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং আহত নেতাদের পাশে দাঁড়ান। তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন দলীয় নেতারা।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews