1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

উলিপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধানঃ কুড়িগ্রামের উলিপুরে ওএমএস (ওপেন মার্কেট সেল) খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ।
লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মিসবাহুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুস সাকিব সজিব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী। রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল আবেদনকারী ও সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লটারি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর উপস্থিতিতে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়াকে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাধারণ জনগন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews