1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

লাখাইয়ে ডাকাত দলের সরদার গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:

গতকাল সোমবার দিবাগত রাতে লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাত দলের সরদার ও ওয়ান্টে আসামি মঈনুদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঈনুদ্দিন বামৈ গ্রামের বুইদ্ধা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে বামৈ মুক্তিযোদ্ধা জিয়া কলেজের পেছনে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এএসআই আনোয়ারুল হক, কনস্টেবল প্রণয়সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে বামৈ কাটিহারা এলাকা থেকে ডাকাত দলের প্রধান ওয়ারেন্টের আসামি মঈনুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এএসআই আনোয়ারুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামি ডাকাত দলের সরদার মঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, গ্রেফতারকৃত মঈনুদ্দিন একজন ওয়ারেন্টের আসামি। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews