1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি: চাঁদাবাজির অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিউল চৌধুরীসহ দুইজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে তাদের আটক করে সেনাবাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আটককৃতরা হলেন কালিকাপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জামিউল চৌধুরী (৩০) ও বাঘাসুরা গ্রামের  সালাউদ্দিনের ছেলে মোনায়েম খান (২৫)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদের আটক করা হয়।
পরবর্তীতে তাদেরকে দুপুর আড়াইটার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews