Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে কুপিয়ে সাংবাদিককে হত্যা

By কালনেত্র
আগস্ট ৭, ২০২৫ 1 Min Read
০

প্রদীপ দাস, হবিগঞ্জ :

গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তুহিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

এর আগে বিকেলে তিনি ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ফেসবুকে লাইভ করেন এবং যানবাহন বিশৃঙ্খলা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ঢাকার বাইরে ৩টি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

Next

মাদকসহ ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করল ৫৫ বিজিবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র