1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
তবে কি গ্রেপ্তার হচ্ছেন হবিগঞ্জ ছাত্রদল সভাপতি? হবিগঞ্জে ডাকাতসহ গরু উদ্ধার, পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন  বাহুবল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে ছাত্রদলের ১১ জনের নামে এনসিপির মামলা শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম নিয়ে জরুরি নির্দেশনা মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কথা নয়, মানুষ চায় দৃশ্যমান উন্নয়ন: এমপি শাম্মি জাতীয় উশু প্রতিযোগিতায় চুনারুঘাটের আনাছের স্বর্ণপদক জয় হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

মাধবপুর প্রতিনিধি◾

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে এক অভিযানে অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আজ ভোর ৫টায় মাধবপুরের শোয়াইব এলাকায় অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল অস্ত্র ও মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবকে গ্রেপ্তার করা। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

পরবর্তীতে তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাসভবন তল্লাশি করা হয়। সেখানকার বাথরুমের উপর থেকে ১টি SMK B2 অস্ত্র, ৩টি কার্তুজ গোলাবারুদ ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক মাজহারুল ইসলাম রাব্বি (পিতা: জোনাব আলী) শোয়াইব গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মালামাল মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাড়ির ওসি মোস্তফা কামালের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত করছে।

দ.ক.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews