1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র

মাধবপুরে অনুমোদন (লাইসেন্স) বিহীন চারটি করাতকল অপসারণ  

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কড়রা, নোয়াপাড়া ও শাহপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে অনুমোদন ও লাইসেন্স বিহীন চারটি করাতকল অপসারণ করেছে বন বিভাগ।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ও সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।’
অভিযানে দেখা যায়, উচ্ছেদকৃত করাতকলগুলো দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই কাঠ   চিরাইয়ের কাজ করে আসছিল। এতে বনজ সম্পদের অপচয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ করাতকল বন্ধে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে স্থানীয় জনগণেরও সহযোগিতা কামনা করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews