বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে অদক্ষ লোক তৈরি হবে: গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫

কালনেত্র ডেস্ক

প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে অদক্ষ লোক তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৪ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে অদক্ষ লোক তৈরি হবে। অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় একজন শিশু কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কি না, তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শাবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। একদম লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নেবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিকে কি শিক্ষা দেওয়া হবে, তার নির্দিষ্ট কারিকুলাম রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাই এটি অনুসরণ করবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার নীতিমালা রয়েছে। দেখভালের দায়িত্বও আমাদের রয়েছে। সেক্ষেত্রে কাজ করছি, তবে আমাদের সাংগঠনিক কাঠামো আরও জোরদার করা দরকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কাকলী শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে তিনি শিশু কানন উদ্বোধন করেন।

দ.ক.আরটিভি.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews