1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয়

পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার-২ 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল অফিসার এর নেতৃত্বে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর একটি যৌথবাহিনী মাধবপুর উপজেলার সুয়াবই গ্রামে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৫০ পিস ভারতীয় মদসহ কবির মিয়া (২৭) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে মাধবপুর উপজেলার সুয়াবই গ্রামের জাকির হোসেন এর পুত্র।
পৃথক অভিযানে শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৪ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) অঞ্জন কুমার তালুকদার ও এএসআই(নিরস্ত্র) রতন বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মনতলা- জগদীশপুর পাকা রাস্তায় অভযিান চালিয়ে ০৫ কেজি গাঁজাসহ মোঃ আবুল হাসেম (৬২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার নোয়াগাও গ্রামের মৃত ইয়াকুব আলী’র পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews