1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয়

মাধবপুরে ওরশ পালনকে কেন্দ্র করে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বি-বাদমান দু’গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসী জানান, বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সরকার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি বাঘাসুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক এড.সাজিদুল ইসলাম সজল।

এ নিয়ে ২২ ফেব্রুয়ারি দু’পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই রেশ ধরে গতকাল মঙ্গলবার সকালে আবারও দু গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহত কবির মিয়া (৩৫), খোকন মিয়া ২৮), জালাল মিয়া (৪০), রোকন মিয়া ৪৫, গুলবাহার বেগমকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার এসআই শাহনূর জানান, সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews