1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে বিদেশি মদ আটক— দৈনিক কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

➖

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের চুনারুঘাটে বিপুল পরিমাণ মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল কমান্ডার হাবিলদার শ্রী টিকেন্দ্র এর নেতৃত্বে শুক্রবার(২৮ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার সীমান্তবর্তী দোলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৬ হাজার ৫শত টাকা। আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ এবং নিরবচ্ছিন্নভাবে অভিযান অব্যাহত রেখেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews