1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি এক ডাকাত আটক— দৈনিক কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাতের হামলায় আহত হয়েছেন একই পরিবারের তিনজন । লুট করা হয়েছে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র। এ সময় মনাই মিয়া নামের এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে ওই গ্রামের এংরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। সোমবার দিবাগত রাতে পিয়াইম গ্রামের জিতেন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় ওই দিন রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল জিতেন্দ্র সরকারের বসতঘরের দরজা ভেঙে গৃহে প্রবেশ করে গৃহকর্তাকে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, পরিবারের মহিলাদের ব্যবহৃত ৭ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের আটক করার চেষ্টা করা হলে ডাকাতের হামলায় জিতেন্দ্র সরকারের তিন ছেলে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা মনাই ডাকাতকে আটক করে। ডাকাতের হামলায় আহত হয় জিতেন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ সরকার (২৪) নিশু কান্ত সরকার (২২) ও প্রিয় কান্ত সরকার (২০)। গুরুতর অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জিতেন্দ্র সরকার বলেন, ডাকাতরা ওই দিন রাত আড়াইটার সময় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণালঙ্কার নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। আটককৃত মনাই ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাকাত মনাই মিয়া পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews