1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

শ্রীমঙ্গল গুটিবাড়ী সীমান্তে ভারতীয় চুইঝাল এবং মিনি পিকআপ আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় চুইঝাল এবং মিনি পিকআপ আটক

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৬ মার্চ রাত ০৯:১৫ ঘটিকায় গুটিবাড়ী বিওপি’র একটি টহল দল নাঃ সুবেঃ মোঃ হানিফ মিয়া, পিবিজিএম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ৭৪১ কেজি ভারতীয় চুইঝাল এবং ০১টি মিনি পিকআপ আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত চুইঝাল এবং মিনি পিকআপের আনুমানিক মূল্য ৮,৭০,৫০০/- (আট লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত চুইঝাল এবং মিনি পিকআপের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।”

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা ও দেশের চোরাচালান প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট