1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তর

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১২ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ৪২ বছর বয়সী শফিকুরকে গ্রেপ্তার করা হয়, যিনি স্থানীয় একটি মসজিদে ইমাম ছিলেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, রমজান মাস উপলক্ষ্যে মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত মেয়েটি। ইমাম শফিকুর তাকে নানাভাবে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার জোহরের নামাজের বিরতিতে অন্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বেরিয়ে গেলে কৌশলে মেয়েটিকে তার কক্ষে নিয়ে যায় শফিকুর।

সেখানে তিনি তাকে ধর্ষণ করে কাউকে জানালে হত্যার হুমকি দেয়। ভয়ে মেয়েটি ঘটনা গোপন রাখে এবং কোরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। গত শনিবার (৮ মার্চ) একইভাবে শফিকুর তাকে আবার কামরায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি পরিবারের সদস্যদের ঘটনা জানায়।

রবিবার বিকালে মেয়েটির খালা থানায় লিখিত অভিযোগ করলে রাতে শফিকুরকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।

থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার শফিকুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দ.ক.জিবর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews