1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার জুড়ীতে সয়াবিন তেল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।বুধবার ( ৫ মার্চ ) উপজেলার বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফল, চাউল ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, পাকা মেমো না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুলতলা রোডে অবস্থিত মেসার্স দেওয়ানবাগী স্টোরকে ৫ হাজার, মেসার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে ৭ হাজার এবং আব্দুল রহমান ভেরাইটিজ স্টোরক ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।

আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews