Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যাচার করায় ছাত্রলীগের ইকরামুল কারাগারে

By কালনেত্র
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ 1 Min Read
০

➖

নিজস্ব প্রতিবেদক

সিলেট এক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রলীগের এক কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম ইকরামুল ইসলাম (৪৭)। সে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আতিকুল ইসলাম আঙ্গুরের ছেলে।

বুধবার দুপুরে (১২ ফেব্রুয়ারি) সাইবার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক মো: মনির কামাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এজাজ উদ্দিন বলেন, আসামি জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। আরও ২ আসামী জলিল ও সামাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালে এক সাপ্তাহ ধরে মৌলভীবাজারের কুলাউড়া থানার এলাকার বাসিন্দা সিলেট সাবেক আরটিভি’র রিপোর্টার এম এ কাইয়ুমের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ান এলাকার চিহ্নিত চোরাকারবারি ছাত্রলীগের সদস্য ইকরামুলসহ তার সহযোগী। এ অভিযোগে সাংবাদিক এম এ কাইয়ুম বাদী হয়ে একই বছরের ৩০ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে মামলা (১৬৪/২৩) দায়ের করেন।

আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ফরেনসিক রিপোর্টসহ ডিবি আদালতে ২০২৪ সালের ৭ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সাংবাদিক এম এ কাইয়ুম জানান, সীমান্তে চোরাচালান নিয়ে বেশ কিছু অনুসন্ধানী রিপোর্ট করেছিলাম। এর পর থেকে ইকরামুল ও তার আপন চাচা ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, ছাত্রলীগের সামাদসসহ কিছু নামধারী ছাত্রলীগের কর্মীরা আমার মানহানি করতে উঠেপড়ে লাগে। ফেসবুক কুরুচিপূর্ণ মিথ্যা ভিত্তিহীন তথ্য ছড়ায়। আমার সাবেক কর্মস্থল আরটিভির নির্দেশনায় আমি বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলাম। গতকাল তার জামিন নামঞ্জুর হয়েছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

শ্রীমঙ্গলে বসন্ত বরন ও তারুণ্যের উৎসব আজ

Next

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র