1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

সরকারি মেডিকেলে ভর্তির সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদন

সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত নোটিসে এ কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, “এমবিবিএস ভর্তি কমিটির গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।”

গত ১৭ জানুয়ারি এই শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা হয়। ফল প্রকাশ হয় ১৯ জানুয়ারি। সেখানে দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হয়।

উত্তীর্ণদের মেধা তালিকার ভিত্তিতে সরকারি কলেজে ভর্তির সময়সীমা ছিল ২-৮ ফেব্রুয়ারি। আর সেই উত্তীর্ণদের বেসরকারিতে ৩ ফেব্রুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে আগামী সভায়।

মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ‘উত্তীর্ণ’ মুক্তিযোদ্ধা কোটাধারীদের নিয়ে সমালোচনা ওঠার পর থেকে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ অবস্থায় এই শিক্ষাবর্ষে সব কোটাধারীদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews