বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

ইউএনও’র মতবিনিময় সভা বর্জন করেছে চুনারুঘাট প্রেসক্লাব ও মূলধারার সাংবাদিকগণ

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ সুমন, চুনারুঘাট◾

চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া’র সাথে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা বর্জন করেছেন কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। ৯ডিসেম্বর সোমবার দুপুর ২ ঘটিকায় উপজেলা সভাকক্ষে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট উপজেলা প্রসাশন। কিন্তু সংবাদ সম্মেলনে বিগত ফ্যাসিবাদ সরকারের একনিষ্ঠ কর্মী এবং চাঁদাবাজ অপ-সাংবাদিকদের উপস্থিতি থাকায় সভাতে অংশ নেননি চুনারুঘাট প্রেসক্লাব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি, চুনারুঘাট সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলেন নবাগত ইউএনও বলেন- আমি এখানে নতুন এসেছি, তাই অনেককে চিনিনা। আপনারা না আসায় উপস্থিত তিন-চার জনের সাথে সামান্য কথাবার্তা বলে প্রোগ্রাম শেষ করেছি। শীঘ্রই চুনারুঘাট প্রেসক্লাবসহ মূলধারার সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ের আয়োজন করবো।

চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা বলেন ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে অর্জিত মুক্ত বাংলাদেশে আমরা ফ্যাসিবাদের দোসর অপ-সাংবাদিকদের সাথে এক টেবিলে বসতে পারিনা। ইউএনও সাহেব ফ্যাসিবাদের কর্মীদের নিয়ে সভা করায় আমরা তা বর্জন করেছি।

ভবিষ্যতেও কোন ফ্যাসিবাদ কিংবা অপ-সাংবাদিক প্রশাসনের কোন সভায় উপস্থিত থাকলে আমরা তা বর্জন করবো।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews