1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার◾

চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের নাদিরা বেগম নামের এক প্রবাসীর স্ত্রীর বসত গৃহে হামলা, মারধর, ইলেকট্রিক শখ, লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠছে। নাদিরা বেগম হাতুন্ডা গ্রামের কাতার প্রবাসী আঃ আহাদের স্ত্রী।

 

নাদিরা বলেন, গত ২৯ নভেম্বর বেলা ২ ঘটিকায় তার প্রবাসী স্বামীর সাবেক স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের মৃত মিন্নত আলীর কন্যা সেলিনা আক্তার (৩৫), মৃত তারা মিয়ার পুত্র কামাল মিয়া (৩৮), ফিরোজ মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৫) ও অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে তার বসত গৃহে প্রবেশ করে নাদিরার সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক শুরু করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে নাদিরাকে সকলে মিলে মারধর শুরু করে। তার শ্লীলতাহানি করে। তার শরীরের বিভিন্ন অঙ্গে ইলেক্টিক শক দেয়। এতে নাদিরা গুরুতর আহত হন। হামলাকারীরা নাদিরার সুকেসের তালা ভেঙে তার দেড় ভরি স্বর্ণালংকার, ৫৫ হাজার নগদ টাকা নিয়ে যায়। ভাংচুর করে বাড়ির মূল্যবান জিনিস পত্র। নাদিরার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাদের তান্ডব বন্ধ করে।

 

ততক্ষণে চুনারুঘাট থানার পুলিশ ঘটনা স্থলে চলে আসলে সেলিনা বাড়িটিকে তার নিজের স্বামীর বাড়ি বলে দাবি করে। প্রকৃত পক্ষে রেজিস্ট্রি মূলে বাড়িটির মালিক প্রবাসী আহাদ মিয়ার বর্তমান স্ত্রী নাদিরা বেগম। আহাদ মিয়ার সাবেক স্ত্রী সেলিনার সঙ্গে প্রায় ৮ বছর আগে আহাদের সাথে যাবতীয় লেনদেন শেষ করে রেজিস্টি তালাক হয়েছে।

আহত নাদিরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মে বাদী হয়ে নাদিরা আদালতে মামলা দায়ের করেছেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews