সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ইউএনও-র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ৪ মাসের কারাদণ্ড বাহুবলে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে ও ভোগান্তি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ চুনারুঘাট থেকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাটে জামাতের উপজেলা উলামা মাশায়েখ কমিটি গঠন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শওকত আলী, চুনারুঘাট◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা উলামা মাশায়েখ কমিটি গঠনের লক্ষ্য আজ জামাতের উপজেলা অফিস কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে উলামা মাশায়েখ কমিটি গঠন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলার সংগ্রামী আমির মাওলানা ইদ্রিস আলী, নায়েবে আমির মাওলানা আ স ম কামরুল ইসলাম ও বাংলাদেশ মসজিদ মিশন জেলা সেক্রেটারী মাওলানা রায়হান উদ্দিন।

 

অদ্যকার উলামা মাশায়েখ কমিটিতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন মাওলানা আব্দুল মতিন, সহ সভাপতি মীর জহুর আলী, সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ সভাপতি মাওলানা নুরুল হক। সেক্রেটারী হিসাবে মাওলানা শফিকুর রহমান লস্কর দায়িত্ব পেয়েছেন। বায়তুলমাল সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে মাওলানা তাজুল ইসলামকে এবং সহকারী বাইতুলমাল সম্পাদক হিসাবে মাওলানা আবুল হুসাইন দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসহাক আহমদ। প্রচার সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাজিদুর রহমান। অফিস সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহ অফিস সম্পাদক মাওলানা নুরুল ইসলামকে উক্ত কমিটিতে দায়িত্ব অর্পন করা হয়।

 

দায়িত্বপ্রাপ্ত উলামা মাশায়েখগণ স্বস্ব পদে দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবেন বলে সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

 

দ.ক.সৌকত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews