বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলে রেড ক্রিসেন্টের কার্যক্রম চালু 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি◾

চুনারুঘাটের ডিসিপি উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম চালু করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বাংলাদেশের সকল এমপিও এবং সরকারি হাই স্কুল, কলেজ ও মাদ্রাসায় রেড ক্রিসেন্ট তহবিল রয়েছে। এবং বৎসরান্তে সকল শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট ফি আদায় করছে।

 

চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় চুনারুঘাটের ডিসিপি উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম চালুর লক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের মধ্য থেকে ৫৩ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন করা হয়েছে। এর পরবর্তীতে শিক্ষার্থীদের সমবায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুনারুঘাট উপজেলার যুব প্রধান ও নির্বাহী সাইফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ডিসিপি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইনচার্জ সাদ্দাম হোসেন।

 

শিক্ষার্থীদের এ সময় প্রাথমিক চিকিৎসা, মৌলিক দূর্যোগ প্রশিক্ষণ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে৷ পাশাপাশি রেড ক্রিসেন্ট তহবিল নিশ্চিত করন ও সুষ্ঠু ব্যায়ের তাকিদ প্রদান করা হয়েছে।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews